টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক

fec-image

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফের হোয়াইক্যং তুলাতলী রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ২ পাচারকারী আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র দায়িত্বপূর্ণ হোয়াইক্যং চেকপোস্ট হতে আনুমানিক ১.৫ কি. মি. উত্তর-পশ্চিম দিকে তুলাতলী রাস্তার মোড় দিয়ে যানবাহন যোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহলদল তুলাতলী রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। উক্ত সময় কারীঙ্গাঘোনা হতে পালংখালীগামী একটি সিএনজি অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তল্লাশীর জন্য থামানো হয়। উক্ত সিএনজিটি তল্লাশীকালীন পিছনের সীটে বসা দুই জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে পুঙ্খানুপুংখভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আসামীদের স্বীকারোক্তি মোতাবেক সিএনজি’র চালকের সীটের নিচ হতে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলট এবং ১০ হাজার পিস করে পাচারকারী দুইজনের পায়ে ফিটিং অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলটের বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা।

এসময় আসামীদের নিকট হতে ১ হাজার টাকা মূল্যমানের ২ টি মোবাইল ফোন এবং অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে ৫ লাখ টাকা মূল্যের বর্নিত সিএনজিটিও আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার টেকনাফের মনিরঘোনা গ্রামের আবদুল গফুর ছেলে সিএজি চালক মো. মীর কাশেম (৩২) এবং একই এলাকার মো:আব্দুল জব্বার ছেলে মো. মুসা (৩০)।

আটককৃত মাদক পাচারকারীদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন