কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ল দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ভবনে

fec-image

কালবৈশাখী ঝড়ে  দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভবনের উপর গাছ ভেঙে পড়েছে। এতে বিদ্যালয়ের তিনটি কক্ষ পুরোপুরি গাছে চাপা পড়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ওই তিনটি কক্ষের আসবাবপত্র অন্যত্রে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, গত ৫ মে কালবৈশাখী ঝড়ে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে উপর দুটি গাছ আছড়ে পড়ে। এতে গাছচাপায় বিদ্যালয়ের তিনটি কক্ষ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষ, উন্মুক্ত বিদ্যালয়ের অফিস কক্ষ এবং ৭ম শ্রেণির শ্রেণি কক্ষ পুরোপুরি ভেঙে যায়।

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ জানান, কালবৈশাখী ঝড়ে দুটি বড় গাছ বিদ্যালয় ভবনে আছড়ে পড়ে। এতে বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষ, উন্মুক্ত বিদ্যালয়ের অফিস কক্ষ এবং ৭ম শ্রেণির শ্রেণিকক্ষ পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন