খাগড়াছড়িতে বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

non-govermen-teacher-accociation-pic-14-06-2014

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি  জেলা  বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি’র খাগড়াছড়ি জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর হল কক্ষে বেসরকারী শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির  সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিশেষ অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি’র জেলা কমিটির সাবেক সভাপতি অজিত বরন চাকমা উপস্থিত ছিলেন ।

বক্তব্য রাখেন মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি’র সদর উপজেলা শাখার সম্পাদক সম্ভোমিত্র বড়ুয়া, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাথোয়াইঅং মারমা প্রমূখ । সম্মেলনে বক্তারা পার্বত্য চট্রগ্রামে বেসরকারী সকল মাধ্যমিক শিক্ষকদের পাহাড়ী ভাতা দেওয়া জন্য পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে সরকারের কাছে জোর দাবী জানিয়েছে । পরে ৩১ জন
বিশিষ্ট একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন