রাঙামাটির বাঘাইছড়িতে বজ্রপাতে ঘর পুড়ে ছাই


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর থেকে রাঙামাটিতে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। বজ্রপাতে চুড়াখালী গ্রামের মহসিন মিয়ার ঘরে হঠাৎ করে আগুন লেগে গেলে একটি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে অবগত করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: ঘর পুড়ে ছাই, বজ্রপাত, বাঘাইছড়ি
Facebook Comment

















