রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে তিনি প্রথমে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে ফলজ গাছ রোপণ করেন। পরে ক্যাম্প নং ১৯ এর একটি রোহিঙ্গা ব্লক ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন তিনি।
ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদিকাদের কয়েকটি প্রশ্নের উত্তরে বলেন, যারা মাদক কারবারি, সন্ত্রাসী তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে। আর নতুন করে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেবেন না বলে আবারো সাফ জানিয়ে দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আজই ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাতে কক্সবাজার জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

















