রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু

fec-image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে ১৯ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম উদ্দিন (৪) ওই ক্যাম্পের এ-১০ ব্লকের মো. ইউনুসের ছেলে।

জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প ১৯ ও ১৮-এর মধ্যবর্তী স্থানে একটি বাঁশের ব্রিজ পার হয়ে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায় শিশুটি। পরে খাল থেকে শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন