কুতুবদিয়ায় গ্যারেজে আগুনে পুড়ে ছাই ২২ টমটম

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় গ্যারেজে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২২টি টমটম গাড়ি।

শুক্রবার (১ মে) ভোর রাতে দক্ষিণ ধুরুং দরবার রাস্তার মাথায় ব্যাটারি চালিত রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা।

গ্যারেজ মালিক নেজাম উদ্দিন প্রকাশ ধলু জানান, বৃহস্পতিবার রাতে গ্যারেজে ২২টি টমটম গাড়ি চার্জিংয়ে দিয়ে সেখানে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে একটি রিকশায় আগুন লাগে। আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়লে তিনি বাঁচার জন্য দ্রুত গ্যারেজ থেকে বের হন।

পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নেভাতে সক্ষম হয়। তবে ইতিমধ্যে বড় একটি জেনারেটর, শাহ জব্বারিয়া আইসক্রিম ভ্যানসহ ২২টি টমটম গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। সেখান থেকে তারা দ্রুত পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

হায়দর আলী মিয়াজি পাড়ার চালক হাসান শরীফ বলেন, তিনি গ্যারেজে টমটমের বক্সে ২৮ হাজার নগদ টাকা ও দলিল রেখে ছিলেন। জমির দলিল ও টাকা পুড়ে গিয়ে এখন নিঃস্ব।

চালক কামাল ও মো. ছলিম বলেন, কিস্তির ওপর গাড়ি কিনে চালান। সম্পূর্ণ পুড়ে গিয়ে এখন নিঃস্ব হয়ে গেছেন।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিনিধি পাঠিয়েছেন। ক্ষয়ক্ষতির তালিকা নিয়ে নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। এটি সম্বলহীন চালকদের বড় ক্ষতি। সরকারি সহায়তা ও সুদমুক্ত ঋণ প্রয়োজন তাদের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন