ভারী বর্ষণ
রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু


রোহিঙ্গা ক্যাম্প: ফাইল ছবি
ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পালংখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রায়হান (৭) ওই ক্যাম্পের মো. মোজাম্মেলের ছেলে।
জানা গেছে, ভারী বর্ষণে সৃষ্ট নালার পানিতে ডুবে যায় শিশু রায়হান। সাঁতার না জানার কারণে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার-পরবর্তী পুলিশের আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে শিশুর মৃত্যু, ভারী বর্ষণ, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

















