বিলাইছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ জন আহত


রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ ৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে আহতদের মধ্যে ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. রনি সরকার।
আহতরা হলেন, সোনিয়া চাকমা, ভূমিকা চাকমা, শিখা চাকমা, রিনা চাকমা। সবাই বয়স আনুমানিক ১৮-২০ বছর। আর মোটরসাইকেল চালকরা হলেন পুরনজয় তঞ্চঙ্গ্যা এবং রাঙামুনি তঞ্চঙ্গ্যা।
জানা গেছে, বিলাইছড়ি থেকে ধূপশীল হয়ে জুরাছড়ি উপজেলায় গবাইছড়ি যাবার পথে ধূপ্যাচর এলাকায় ১টি কুকুর রাস্তা পার হলে সামনের মোটরসাইকেল চালক হঠাৎ গতিরোধ করলে পিছনে বাইকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটেছে।
Facebook Comment

















