কুতুব‌দিয়ায় মহান বিজয় দিবসে নানা কর্মসূ‌চি

fec-image

সরকা‌রি-‌বেসরকা‌রি নানা কর্মসূ‌চির মধ‌্য দি‌য়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হ‌য়ে‌ছে।

গত সোমবার (১৫ ডি‌সেম্বর) ভূ‌মি অ‌ফিস মাঠ প্রাঙ্গ‌ণে ২ দিন ব‌্যা‌পি উপ‌জেলা প্রশাস‌নের বিজয় মেলা আ‌য়োজ‌নের মধ‌্য দি‌য়ে কর্মসূ‌চি শুরু হয়।

১৬ ডি‌সেম্বর ভো‌রে সূর্যোদ‌য়ের সা‌থে সা‌থে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে পু‌লি‌শের এক‌ত্রিশবার তোধ্ব‌নি ও উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার ক‌্যথোয়াইপ্রু মারমার নেতৃ‌ত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় থানার ও‌সি মো: আরমান হো‌সে‌নের নেতৃ‌ত্বে পু‌লিশ বা‌হিনী, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ‌্য ও প,প কর্মকর্তা ডা: রেজাউল হাসা‌নের নেতৃ‌ত্বে কুতুব‌দিয়া হাসপাতাল, স্টেশন অ‌ফিসার মো:সো‌হেল আহম‌দের নেতৃ‌ত্বে ফায়ার সা‌র্ভিস, নির্বা‌হি অ‌ফিসা‌রের নেতৃ‌ত্বে মু‌ক্তি‌যোদ্ধা কমান্ড পুস্পস্তবক অর্পণ ক‌রেন।

এছাড়া উপ‌জেলা বিএন‌পি, বৈষম‌্যবি‌রোধী আ‌ন্দোলন ছাত্র‌নেতারা, উপ‌জেলা ভু‌মি অ‌ফিসসহ বি‌ভিন্ন সংগঠনও পুষ্পস্তবক অর্পণ ক‌রেন।

বিজয় দিব‌সে সরকা‌রি, আধা সরকা‌রি,স্বায়ত্বশা‌সিত ও বেসরকা‌রি ভব‌নে জাতীয় পতাকা উ‌ত্তোলন, আ‌লোক স‌জ্জিত,উপ‌জেলা ভু‌মি অ‌ফিস মা‌ঠে আনুষ্ঠা‌নিক পতাকা উ‌ত্তোলন, উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের সংবর্ধনা, আ‌লোচনা সভা, হাসপাতাল,,এতিমখানা প্রভৃ‌তি‌তে উন্নত খাবার প‌রি‌বেশন করা হয়।

উপ‌জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠা‌নে শিক্ষার্থী‌দের অংশ গ্রহ‌ণে ক্রীড়া অনুষ্ঠান, ক্রিকেট,ফুটবল,হাডুডু, কাব‌া‌ডি ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। বি‌ভিন্ন মস‌জিদ,ম‌ন্দির,উপাসনাল‌য়ে মু‌ক্তিযু‌দ্ধে শহীদ‌দের মাগ‌ফেরাত কামনা,দে‌শের শা‌ন্তি কামনায় বি‌শেষ মোনাজাত করা হয়।

এছাড়া বিকা‌লে পৃথক পৃথক ভা‌বে ডাকবাং‌লো মা‌ঠে উপ‌জেলা বিএন‌পি, জামায়া‌তের উপ‌জেলা কার্যাল‌য়ে আ‌লোচনা সভার আ‌য়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন