চকরিয়ায় সাধারণ মানুষের চিকিৎসা সেবার ব্রত নিয়ে এভার গ্রিন হাসপাতাল উদ্বোধন

fec-image

চকরিয়া উপজেলার মাতামুহুরী ব্রিজের পূর্ব পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লাগোয়া জিদ্দা বাজারস্থ সাধারণ মানুষের চিকিৎসা সেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এভার গ্রিন হাসপাতাল।

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা ২টার দিকে ফিতা কেটে হাসপাতাল শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভুঁইয়া।

পরে হাসপাতালের নিচতলায় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এভার গ্রিন হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও পরিচালক আসহাব উদ্দিন আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক সামশুল হুদা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার শহর জামায়াতের আমীর ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, সাবেক মেম্বার মোকতার আহমদ, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তুহিন, লক্ষ্যারচর জামায়াতের আমীর আমিরুজ্জামান, সৌদি প্রবাসী ফোরামের সভাপতি বেলাল উদ্দিন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইয়াছিন মিয়া, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, মেহেদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কিশোর, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছারসহ বিভিন্ন গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মাঝে শতভাগ সেবার ব্রত নিয়ে এভার গ্রিন হাসপাতালের এ যাত্রা অব্যাহত থাকবে। নব উদ্যমে শুরু করা এ হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করার মানসে সংযোজন করা প্রয়োজন নতুন নতুন আধুনিক যন্ত্রপাতি। এছাড়া দরিদ্র ও অসহায় রোগীরা কম খরচের পাশাপাশি অনেক ক্ষেত্রে ফ্রি চিকিৎসা পেতেও যেন বেগ পেতে না হয়।

উল্লেখ্য, এই হাসপাতালে থাকছে সার্বক্ষণিক আবাসিক চিকিৎসা, জরুরি বিভাগ, লিফট ও জেনারেটর সুবিধা। থাকছে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সু-চিকিৎসার ব্যবস্থা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন