কাপ্তাইয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল।

প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দিলদার হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।

এসময় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা। এসময় কাপ্তাই উপজেলার সোনালি দিনের সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম খলিল, আনিসুর রহমান, শামসুজ্জামান চৌধুরী রকি, হারুনর রশিদ রতন, নুর নবী শফু, সেকান্দার আলী, তারেক, টিংকু,মিজানুর রহমান,মাহাফুজ আলম এরং উপজেলা যুবদল সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, আহবায়ক মো. জাহিদুল ইসলাম, কর্ণফুলী কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল্লা আল মামুন অপু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে ছাত্রদল উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় র্র্যালী করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন