শরীরে ছিল তিনটি গুলি

উখিয়ায় এক বন্যহাতির মৃত্যু

fec-image

উখিয়ায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে বন্যহাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান বনবিভাগের কর্মকর্তারা। ঘটনাটি ঘটে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি বড়খাল এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে বনবিভাগ জানায়, উখিয়া রেঞ্জের সংরক্ষিত বনের জুমছড়ি এলাকায় একটি বন্যহাতি মৃত অবস্থায় দেখতে পায় ইআরটি সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জনকে খবর দিলে তারা প্রাথমিক আলামত সংগ্রহ করে। ভেটেনারি সার্জনের এক কর্মকর্তা জানান, হাতিটির শরিরের ভিতর থেকে তিনটি গুলির (সীসা) বাহির করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই গুলির আঘাতে বন্য হাতিটি মারা যেতে পারে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম জানান, “বন্যহাতি মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তর সময় হাতির শরির হতে ৩টি গুলি বাহির করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বন্যহাতির মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন