কাপ্তাই জাতীয় উদ্যানে বিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৬ মে) রাতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা এই বানরটিকে অবমুক্ত করেন।

এ সময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, মিঠু তালুকদার এবং ওসমান গনিসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ওইদিন দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশে রাঙামাটির বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেন বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। পরবর্তীতে লজ্জাবতী বানরের অভ্যাসগত বিবেচনায় কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জে বানরটি অবমুক্তের জন্য হস্তান্তর করেন।

বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী বিপন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত প্রাণী। কাপ্তাই জাতীয় উদ্যানে এই প্রজাতির বানর মাঝে মাঝে দেখা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন