পরিবেশকে ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয়

fec-image

পাহাড়ে কৃষি পরিবেশের গুরুত্ব আরোপ করে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, পরিবেশকে ধ্বংস করে কৃষি উন্নয়ন সম্ভব নয়। একদিকে ধীরে ধীরে পাহাড়ের ক্ষয় হচ্ছে। অপরদিকে বনভূমি উজার করে আদা, মুখি কচু ও কাসাবার মতো ফসল চাষ করা হচ্ছে। ফলে পাহাড়ের দ্রুত ক্ষয় ঘটছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে।

তাই টেকসই আধুনিক কৃষির উন্নয়নে পরিবেশের ভারসাম্য রক্ষায় খাড়া পাহাড়ে আদা, মুখি কচু ও কাসাবা চাষ না করার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার, ৭ মে সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাসায়নিক সার ব্যবহারের জন্য হুমকি স্বরূপ উল্লেখ করে তিনি বলেন, মৎস্য আমাদের আরেকটি কৃষি সম্পদ। রাসায়নিক সার ও কিটনাশক ব্যবহারের ফলে নদী ও জলাশয় নষ্ট হয়ে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রাকৃতিক মৎস্য সম্পদ প্রায় ধ্বংসের পথে। তাই সঠিক নিয়মে কৃষি ব্যবহারের সঙ্গে পরামর্শক্রমে রাসায়নিক সার ব্যবহারের আহ্বান জানিয়ে সবসময় কৃষি অফিস কৃষকদের সঙ্গে রয়েছে, জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়ার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানার সঞ্চালনায় কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা সাহাব উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও জামায়াতে ইসলামের আমির আব্দুল জলিল প্রসূখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কৃষি, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন