মার্কিন স্টেট ডিপার্টমেন্টে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ

fec-image

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন এক সাংবাদিক।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন। গতকাল (বুধবার) একটি বাংলাদেশি আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স আয়োজন করে। সেখানে তারা স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সরকারের কাছে অনুরোধ জানিয়েছে- বাংলাদেশকে দেয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে তা যেন তারা তদন্ত করে। এখন আমার জানার বিষয় হচ্ছে এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে?

এর জবাবে ট্যামি ব্রুস স্পষ্ট কোনো বার্তা দেননি। তিনি বলেছেন, আমি আবারও বলছি, যেকোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব। এরপর আমরা সে অনুযায়ী এগিয়ে যাব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন