কক্সবাজারে ইয়াবাসহ ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার :
কক্সবাজার শহরের পূর্ব লাহার পাড়ায় ২ হাজার ৯৬০ পিচ ইয়াবাসহ রিদুয়ান (৩২) ও জাকারিয়া (৩০) নামে ২ যুবককে আটক করেছে র্যাব।
শুক্রবার বেলা ১২টার দিকে লাহার পাড়া শাহেদ মর্টসে এ ঘটনা ঘটে। ইয়াবাসহ আটক যুবকদের মধ্যে রিদুয়ান হলেন স্থানীয় মৃত তাহেরের ছেলে। আর জাকারিয়া হলেন নুরুল আলমের ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার দেলোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহেদ মটরসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তারা ২ জনই মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comment


















