স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি

fec-image

উচ্চতর গ্রেডসহ ৬ দফা দাবির বাস্তবায়নে খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের জোরালো অবস্থান কর্মসূচি। সিভিল সার্জন কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। তাদের দাবিসমূহ হলো-

১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন ও স্নাতক শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সম্পন্নকারীদের টেকনিক্যাল পদ মর্যাদাসহ ১১তম গ্রেড।
৩. পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার আলোকে সকলকে স্নাতক স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল/উচ্চতর গ্রেড পূর্বের স্কেলে হিসেব করে নতুন স্কেলে সমন্বয়।
৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন