ভারত জলকপাট খুলে দেয়ায় পাকিস্তানে বন্যার উচ্চ ঝুঁকি

fec-image

ভারত বুধবার কাশ্মীরে তিনটি নদীর বাঁধের সব গেট খুলে দিয়েছে। এ কারণে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার তৎপরতা শুরু করেছে সরকার। ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। খবর রয়টার্স ও জিও টিভি।

নয়া দিল্লী বলেছে, বাঁধগুলোর গেট খুলে দেওয়ার আগে তারা ইসলামাবাদকে সতর্ক করেছে। পাকিস্তান বলেছে, সতর্কতা পেয়ে তিনটি নদীর ওপর বন্যার জন্য সতর্কতা জারি করা হয়েছে। রাভি, শতদ্রু ও চেনাব নদী ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে।

পাকিস্তানের কর্মকর্তাদের মতে, ভারী বৃষ্টি এবং ভারত বাঁধ দিয়ে অতিরিক্ত পানি ছাড়ায় পাঞ্জাব প্রদেশে বন্যার ‘অতি উচ্চ ঝুঁকি’ রয়েছে। পাঞ্জাব শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। দেশটির ২৪ কোটি মানুষের অর্ধেক এই প্রদেশে বসবাস করে।

ভারতীয় সূত্র জানিয়েছে, প্রায় ২ লাখ কিউসেক পানি ছাড়া হতে পারে। এক কিউসেক হল এক ঘনফুট বা প্রতি সেকেন্ডে ২৮ ঘন লিটারের সমান আয়তন। ভারতের এই পানি ছাড়া এককালীন নাকি বিভিন্ন ধাপে, তা স্পষ্ট নয়।

একজন পাকিস্তানি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মন্তব্য করেন, ভারত আগামী দিনগুলোতে নিয়ন্ত্রিত পরিমাণে পানি ছাড়বে।

গত ২২ এপ্রিল পহেলগামে হামলা হয়। এরপর সংক্ষিপ্ত সংঘাতে জড়িয়ে পড়ে পারমাণবিক শক্তিধর দেশ দুটি। গত কয়েক দশকের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ লড়াই। তখন নদীর পানি ছাড়া না-ছাড়া নিয়ে উভয় দেশের নেতারা বাকযুদ্ধ চালিয়েছেন। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের কারণে পাকিস্তানে বন্যা হলে সম্পর্ক আরও খারাপ হতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন