নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার জেসি

fec-image

ইংল্যান্ডে আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি সাথিরা জাকির জেসির।

বাংলাদেশের নারী দলের সাবেক এই ক্রিকেটার এবার আইসিসি আয়োজিত বিশ্বকাপ মঞ্চে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। একই আসরে আরও অভিষেক হচ্ছে ক্যান্ডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন এবং কেরিন ক্লাস্টের।

এর আগে গত বছরের নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন জেসি। আইসিসি নিশ্চিত করেছে, এবার নতুন চারজন নারী আম্পায়ারকে প্যানেলে যুক্ত করা হয়েছে। টানা তৃতীয়বারের মতো আইসিসি নারী ম্যাচ অফিসিয়ালদের নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মোট ১৪ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯ জন ২০২৪ সালের আসরেও দায়িত্ব পালন করেছিলেন। সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক, যিনি ইতোমধ্যে ছয়টি আসরে ২২টি ম্যাচ পরিচালনা করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টি-টোয়েন্টি বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন