আমরা তো জানি না এটা মিয়ানমারের সীমানা : জেলে আব্দুর রহমান

fec-image

ফেব্রুয়ারির মাঝামাঝি আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন শাহপরী দ্বীপের জেলে আব্দুর রহমান। আট দিন পর বিজিবির মাধ্যমে তাকে ফেরত দেয় আরাকান আর্মি। আব্দুর রহমান বিবিসিকে বলছিলেন, তাকেসহ যেসব জেলেকে তখন ধরা হয়েছিলো, তাদেরকে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগ আনে আরাকান আর্মি

তিনি বলেন, ‘ওরা বলতেছিল যে তোমরা মিয়ানমার সীমানায় কেন মাছ ধরতে আসছো? আমরা তো জানি না এটা মিয়ানমারের সীমানা। আমরা তখন মাছ ধরতে গেছিলাম। আমরা তো মনে করছি, এটা বাংলাদেশের সীমানা। কিন্তু ওরা বলতেছিল, আমরা ওদের এলাকায় ঢুকে গেছি।’

পরে আব্দুর রহমানসহ নৌকায় থাকা জেলেদের হাত-পা বেঁধে নিয়ে যাওয়া হয় মিয়ানমারে আরাকান আর্মির আস্তানায়। সেখানে বদ্ধ ঘরে তালাবদ্ধ করে রাখা হয় সাত দিন। অষ্টম দিনে তাদের ফেরত দেয়া হয় বিজিবির মাধ্যমে।

নদী থেকে ধরে নেয়ার সময় বাংলাদেশের কোস্টগার্ড আশেপাশে ছিল কি না এমন প্রশ্নে আব্দুর রহমান জানান, ‘কোস্টগার্ড ছিল। কিন্তু ওরা আমাদের দেখতে পায় নাই। কারণ আমরা অনেক দূরে চলে আসছিলাম।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আরাকান আর্মি, কক্সবাজার, কোস্ট গার্ড
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন