ধর্ষকদের বিচার দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণির মারমা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে বান্দরবানে।
বৃহস্পতিবার সকালে মুক্তমঞ্চে এই প্রতিবাদ সমাবেশ করে পাহাড়ি শিক্ষার্থীরা। এর আগে তারা রাজার মাঠে প্রতিবাদ সমাবেশে জড়ো হন। সেখান থেকে ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে আসেন। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, খাগড়াছড়িতে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা ভেবেছিলাম ৫ আগস্ট এর পর পাহাড়েও স্বাধীনভাবে চলাফেরা করতে পারব। কিন্তু নিরাপত্তার নামে পার্বত্যাঞ্চলে ক্যাম্প বাড়ানো হলেও পাহাড়ের মানুষরা নিরাপত্তা হীনতায় ভুগছে।
পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উবাথোয়াই মারমা বলেন, পাহাড়ের দিন দিন ধর্ষক বেড়েছে। যার কারণে দুই এক মাস পর ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মা বোনরা।
সমাবেশে বক্তাব্য রাখেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল জেলা সভাপতি থোয়াই অং মারমা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হ্লাখ্যাই নু মারমা। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের উক্যচিং মারমা সঞ্চালনায় সাধারণ সম্পাদক জামাধন তংচঙ্গ্যা, বাংলাদেশে তংচঙ্গ্যা এসোসিয়েশন সাধারণ সম্পাদক বিটনময় তংচঙ্গ্যা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কলেজ শাখা শিক্ষার্থী উমংসিং মারমা, মানবাধিকার কর্মী জন ত্রিপুরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

















