দীঘিনালায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক ১


দীঘিনালা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. রাজ্জাক (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে আপ্যায়ন কুলিং কর্নারের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানার টহল পুলিশ। তবে রাজ্জাকের পরিবারের দাবি তিনি মানসিক প্রতিবন্ধী।
আটক মো. রাজ্জাকের পিতার নাম মরহুম সিরাজুল ইসলাম। তার বাড়ি বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামতলিতে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে থানায় মামলা দ্বায়ের করেন।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা
Facebook Comment

















