মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া

fec-image

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া। ২০ জানুয়ারি রাজধানী ঢাকায় ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এ সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া তিন দশকেরও অধিক সময়কাল রাঙামাটি সরকারি কলেজে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি পদোন্নতি পেয়ে রাঙামাটি সরকারি কলেজে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করেছিলেন।

প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া বলেন, নিজের পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি শিক্ষকতা করে। সৎ এবং ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছি। এখন অবসর সময়ে লেখা-লেখি করে জীবনের বাকী সময় পার করছি।

তিনি আরও বলেন, মানুষের উপকার করার চেষ্টা করেছি। ছাত্ররা ছিলো আমার প্রাণ। তাদের সুখে-দুঃখে পাশে থেকেছি। যে কারণে ছাত্ররা এখনো আমার খোঁজ-খবর নেয়, এটাই আমার পাওনা। পুরস্কার পেয়েছি এইজন্য ভীষণ ভালো লাগছে। কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন