রাজস্থলীর বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রাজস্থলীর বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে অনেক কেন্দ্রে পৌঁছেছে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এসব মালামাল কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া জানান, সকাল থেকে ধাপে ধাপে সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার ১২টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। সরঞ্জাম পাঠানোর সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক মেজর জিয়াউর রহমান ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কঙ্কন প্রভা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন