মা‌টিরাঙ্গার ৩২‌টি কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচ‌নী সরঞ্জাম

fec-image

আর মাত্র ক‌য়েক ঘন্টা পর অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে বহুল কা‌ঙ্খিত ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন। এল‌ক্ষে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার ৩২‌টি কে‌ন্দ্রে পাঠা‌নো হ‌য়ে‌ছে নির্বাচ‌নি সরঞ্জাম।

বুধবার (১১‌ফেব্রুয়ারী) সকাল থে‌কে দুপুর পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ‌্য দি‌য়ে ‌কে‌ন্দ্রে কে‌ন্দ্রে এসব সরঞ্জাম পোঁ‌ছে দেয়া হয়।

জেলার সর্বা‌ধিক জনবহুল এ উপ‌জেলায় সর্বশেষ নির্বাচন অ‌ফি‌সের তথ‌্যানুযায়ী মোট ভোটার সংখ‌্যা ৯৫ হাজার ২২২জন। যার ম‌ধ্যে পুরুষ ৪৮হাজার ২৭৭জন,ম‌হিলা ৪৬ হাজার ৯৪৫ জন এবং ৬ জন তৃতীয় লি‌ঙ্গের ভোটার ৩২‌টি স্থায়ী কে‌ন্দ্রের ১৯৫‌টি স্থায়ী ও ৪‌টি অস্থায়ী ভোটক‌ক্ষে তা‌দের ভোট প্রদান কর‌বেন।

নির্বাচন ঘিরে পুরো উপ‌জেলা‌কে চার‌টি ভা‌গে কার্য এলাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোবাইল টিম ও আনসার স্ট্রাইকিং ফোর্স নির্ধা‌রিত এলাকায় মা‌ঠে থাক‌বেন। এছাড়াও ৬‌টি ঝু‌ঁকিপূর্ণ কে‌ন্দ্রর ম‌ধ্যে অতি ঝু‌ঁকিপূর্ণ
সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও গণচন্দ্র কার্বারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১টি ক‌রে আর্মি টিম সার্বক্ষ‌নিক দায়িত্বে নিয়োজিত থাকবেন।

মা‌টিরাঙ্গা উপ‌জেলা নির্বা‌হি কর্মকর্তা ও সহকা‌রি রিটা‌র্নিং অ‌ফিসার মাহমুদুর রহমান জানান,ইতিম‌ধ্যে সকল কে‌ন্দ্রে নির্বাচ‌নি সরঞ্জাম ও সং‌শ্লিষ্ট‌্য দা‌য়ি‌ত্বে থাকা সক‌লেই নিরাপ‌দে কে‌ন্দ্রে পোঁ‌ছে‌ ছেন। এলাকার সা‌র্ভিক প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, নির্বাচন, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন