ঈদের দিন বিদেশ থেকে বুবলীর আবেগঘন পোস্ট

fec-image

সিনেমা ও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছেলেকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। পবিত্র ঈদুল ফিতরের দিনে তার জীবনে যেন এসেছে তিনগুন আনন্দ।

আজ শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। ছাড়াও ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে তার েসিনেমা ‘প্রেশার কুকার’। ঈদ, ছেলের জন্মদিন ও নিজের সিনেমা মুক্তি— এই তিন কারণে আজকের দিনটি বুবলীর কাছে হয়ে উঠেছে আরও বিশেষ।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন বুবলী। পোস্টে ঈদের পবিত্র দিনের সঙ্গে ছেলের জন্মদিনের এই কাকতালীয় মিলের কথা তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

বুবলী লিখেছেন, ‘ঈদের দিনের মতো কত সুন্দর, পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান।’

ছেলের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি। পাশাপাশি বীর যেন একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন এই অভিনেত্রী।

বীরের জন্মদিন উপলক্ষে দেওয়া পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরাও বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঈদের শুভেচ্ছায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর।

প্রসঙ্গত, এবার ঈদে মুক্তির তালিকায় শবনম বুবলীর ‘পিনিক’ ও ‘প্রেশার কুকার’ সিনেমা। শেষ পর্যন্ত বাদ পড়ে ‘পিনিক’ সিনেমাটি। অর্থাৎ আজ থেকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেশার কুকার’।

রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় বুবলীর সঙ্গে রয়েছেন নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিব, সাবেরী আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল ফিতর, পোস্ট, বুবলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন