রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক উক্যসিং মারমা নিহত

fec-image

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী–বাঙ্গালহালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক উক্যসিং মারমা (৩৪) নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালী অভিমুখে একটি মোটরসাইকেল (নম্বর: চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গাড়িটি চুরমার হয়ে যায়। এতে মোটরবাইক চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে প্রস্তুতি নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত উক্যসিং মারমা রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী মতি পাড়া গ্রামের সাচিংমং মারমার ছেলে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিষয়টি উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন