মানিকছড়িতে গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

fec-image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকায় মাথায় গাছ পড়ে মো. মনির হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পান্নাবিল এলাকার খলিল মিয়ার বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহত মনির পান্নাবিল এলাকার বাসিন্দা চারু মিয়ার ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনির হোসেন প্রতিদিনের মতো সহকর্মীদের সঙ্গে গাছ প্রক্রিয়াকরণের কাজ করছিলেন। বিকেল ৫টার দিকে কয়েকজন সহকর্মী মিলে একটি গাছের বড় টুকরো কাঁধে নিয়ে মূল সড়কে এনে কাঁধ থেকে নামানোর সময় অসাবধানতাবশত গাছের টুকরোটি মনির হোসেনের মাথায় পড়ে যায়। এতে মনির হোসেন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন