নাইক্ষ্যংছড়িতে ফের ৩ রাবার শ্রমিককে অপহরণ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে মুসতইল্লা পাহাড় এলাকায় আবীর রাবার বাগানের এ ঘটনা ঘটে। তবে কে বা কারা অপহরণ করেছে সে ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি।

অপহৃতরা হলেন, মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম(২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) ও খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা।

বাগান শ্রমিক ও পুলিশ জানিয়েছে, রাত গভীরে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে স্টাফ ঘরের এসে দরজা খুলতে বলে। কক্ষে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। এসময় অস্ত্রেমুখে তিন রাবার শ্রমিককে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। একই সাথে ৫টি মোবাইল ফোন, ২টি দা এবং ৩টি টর্চলাইট নিয়ে গেছে বলে জানা গেছে।

বাগানের শ্রমিক টেপার নুরুল ইসলাম জানান, “হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে আমরা জেগে উঠি। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনজনকে তুলে নিয়ে যায়। তবে মুখোশ পড়ার অবস্থায় কাউকে চেনা যায়নি।

আবীর রাবার বাগানের মালিক আবদুল করিম বান্টু বলেন, বাগানের শ্রমিক নুরুল ইসলাম ফোন করে অপহরণের বিষয়টি আমাকে জানানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। অপহৃতদের দ্রুত উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই এলাকায় তামাক চাষির অপহরণের ঘটনাও ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন