মিরিঞ্জা পাহাড়ে

পাড়া ও কবর স্থান বেদখল প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

fec-image

লামায় ফাঁসিয়াখালীতে বাগান পাড়া গ্রাম ও কবর স্থান বেদখল করে ‘জঙ্গল বিলাস রিসোর্ট’ তৈরীর প্রতিবাদে মানববন্ধন করেছে মিরিঞ্জা পাড়া গ্রামবাসী।

বুধবার সকালে শহরে মুক্তমঞ্চে সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, যুগের পর যু ধরে মিরিঞ্জা পাহাড়ে বসবাস করে আসছে ত্রিপুরা জনগোষ্ঠীরা। কিন্তু গত কয়েক বছর ধরে জঙ্গল বিলাশ রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান বাগান পাড়া গ্রাম, কবর স্থান জোড়পুর্বক ভাবে দখল করে যাচ্ছে। ফলে উচ্ছেদে পড়েছে ওই গ্রামের বাসিন্দারা। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করে তারা। দ্রুত ভুমি জরিপ ও তদন্ত কমিটি করার আহ্বান জানান গ্রামবাসীরা।

সমাবেশে জন ত্রিপুরাসহ মিরিঞ্জা পাড়া গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন