বান্দরবানে পাঁচ বছরের ত্রিপুরা শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বড়ুয়া যুবক আটক


বান্দরবানের থানচিতে বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষকের বিচার দাবি চেয়ে থানায় ঘেরাও করেছে স্থানীয়রা।
রবিবার (২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়ায় এলাকায় এই ঘটনাটি হয়।
অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৫) সদর ইউনিয়নের নতুন পাড়া বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ত্রিপুরা শিশুকে খাবার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই যুবক। সকালে তার মা-বাবাকে বিষয়টি জানালে মুহুর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনাটি পর বিজয় বড়ুয়া নামে এক যুবককে থানায় হস্তান্তর করে স্থানীয়রা। পরে বিষয়টি ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে গেলে ধর্ষকের বিচার থানায় ঘেরাও করে। এসময় পুলিশ ও বিজিবি সাথে স্থানীয়দের মাঝে এক প্রকার উত্তপ্ত সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, স্থানীয় বড়ুয়া ছেলে কর্তৃক একই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উৎঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
















