প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা

fec-image

প্রধানমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছেন রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকণ্ডের শিকার রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেছেন,  ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে এবং একজন বড় ভাই হিসেবে আমি এখানে (তার বাসায়) এসেছি। তার ভালোবাসা এবং আমাকে দেওয়া যে কথা, সে কথার ওপর আমি ১০০ ভাগ বিশ্বাসী যে, আমার মেয়ে হত্যার বিচার পাবো। সুষ্ঠু এবং দ্রুত বিচার পাবো।’

শুক্রবার ( ২২ মে ) জুমার নামাজের পর মুন্সিগঞ্জের রামিসার কবর জেয়ারত শেষে সাংবাদিকের সাথে এসব কথা বলেন তিনি।

এসময় রামিসার বাবা বলেন, ‘বাংলাদেশের সাংবিধানিক আইন অনুসারে আমি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি। আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, দেশের আইন মেনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা যাতে নিশ্চিত করা হয়।’

এর আগে রামিসার জন্য মসজিদে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ এলাকাবাসী।

এদিন আব্দুল হান্নান মোল্লা ও তার পরিবার এবং আত্মীয়-স্বজনরা রামিসার কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সিগঞ্জে যান। উল্লেখ্য, ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন