রাঙামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

fec-image
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটিতে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনের রাঙামাটি জেলা শাখার উদ্যোগে
সোমবার (২৫ মে) দুপুরে জেলা শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।
​সংগঠনের  জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।
​এছাড়াও আরো উপস্থিত ছিলেন,  পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, পিসিসিপি সবসময় রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের পাশাপাশি এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
পিসিসিপি’র নেতৃবৃন্দ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ ২৫০ উপকারভোগী পরিবারের হাতে চাউল তুলে দেন। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন