শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

fec-image

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আয়োজিত ৩০ মে (শনিবার) রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

নির্ধারিত প্রতিটি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্যসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। ঢাকার শেরেবাংলা নগরে তাকে সমাহিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন