ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই : মির্জা ফখরুল


পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই।
তিনি বলেন, বিশ্বের সব মুসলমান ভালো ও শান্তিতে থাকুক, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ আহ্বান জানান।
এর আগে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় আজ ঈদুল আজহা পালন করছেন। কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত।
















