খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, স্কুলের টিনশেড ভবন পুড়ে ছাই


খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে শুরু হওয়া আগুনে বিদ্যালয়ের দীর্ঘ টিনশেড ভবন সম্পূর্ণ পুড়ে গেছে।
ভবনের ভেতরে থাকা আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সততা স্টোরের সকল মালামালও আগুনে পুড়ে গেছে ।
প্রধান শিক্ষক শাহেদা আক্তার জানিয়েছেন, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে ভবনের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সময় লাগলেও তারা অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষক আশঙ্কা প্রকাশ করেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

















