জাপানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

fec-image

বিশ্বকাপের শেষ ষোলোতে আজ (সোমবার) জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি একাদশে বড় কোনো পরিবর্তন আনবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। শেষ অনুশীলনের পরই একাদশ চূড়ান্ত করা হবে। আমাদের পুরো মনোযোগ ম্যাচে। জাপান খুবই শৃঙ্খলিত দল, তাই তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।”

ব্রাজিল শিবিরের সবচেয়ে স্বস্তির খবর, দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা নেইমার জুনিয়রকে এবার আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে তিনি শেষ ১৫ মিনিট খেলেছিলেন।

নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি বলেন, “গত এক সপ্তাহে তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগের ম্যাচে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি, তবে এবার সে আরও বেশি সময় মাঠে থাকার জন্য প্রস্তুত।”

স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল ব্রাজিল, সেটিই প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে নিজের পছন্দের সমন্বয় খুঁজে পেয়েছেন আনচেলত্তি। চোটে থাকা রাফিনিয়ার পরিবর্তে সুযোগ পাওয়া রায়ানও পারফরম্যান্স দিয়ে কোচের আস্থা অর্জন করেছেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১৪ দেখায় ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি ড্র হয়েছে এবং জাপানের জয় মাত্র একটি।

তবে সেই একমাত্র জয়টিই এসেছে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে। ২০২৫ সালের অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। ব্রাজিলের বিপক্ষে সেটিই ব্লু সামুরাইদের সর্বোচ্চ গোলের ম্যাচ। তাই অতীতের পরিসংখ্যান অনুকূলে থাকলেও জাপানকে মোটেও হালকাভাবে নিচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ফিফা বিশ্বকাপ, ব্রাজিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন