শনিবারের মধ্যে

ক্লিনিকে ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

fec-image

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে আগামী শনিবারের (১১ জুলাই) মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম (ডেলিভারি রুম) স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস যাবত উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেয়া হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে প্রায় ৮০ হাজার নারী এবং সবচেয়ে বেশি নিয়োগ পাবেন মিডওয়াইফরা।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন