দীঘিনালায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ সহায়তা ও চিকিৎসাসামগ্রী বিতরণ

fec-image

দীঘিনালায় বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।

ত্রাণ সহায়তা ও প্রাথমিক চিকিৎসাসেবা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এম আবদুল্লা আল মামুন।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদান এবং দুর্গত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু, নারী ও বয়স্কদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা ছাড়াও শতাধিক পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, চিড়া, শুকনো খাবার, খাবার স্যালাইন, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন