Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সালাহউদ্দিনের সন্ধান পাওয়ায় পেকুয়ায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ

pekua pic mahapil 15-05-15 copy
পেকুয়া প্রতিনিধি:  
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের শারীরিক সুস্থতা কামনা ও নিরাপদে নিজ দেশে ফিরিয়ে আসতে পারে এই কামনা করে চৈরভাঙ্গা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল, গরীব জনগণের মাঝে ছিন্নি ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার চৈরভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব শাহ আলম। পেকুয়া সদর পূর্বজোন শ্রমিকদলের সহ-সভাপতি সাহাব উদ্দিন।

ছাত্রনেতা রমিজ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন টইটং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, জেলা মহিলাদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, যুবদল নেতা ছরওয়ার উদ্দিন, মোহাম্মদ ইসমাইল, বারবাকিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুস ছবুর এমইউপি, উপজেলা শ্রমিকদলের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোছ্ইান, বিএনপি নেতা আবু ছিদ্দিক, পূর্বজোন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রমুখ।

পরে স্থানীয় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে গরীব ও মেহনতি মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তাছাড়া চৈর ভাঙ্গা রাস্তার উপর গাড়ি থামিয়ে যাত্রীদের নিকট মিষ্টি বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, সালাহউদ্দিন আহমদকে আ’লীগ সরকারের সন্ত্রাসী বাহিনীরা হজম করতে না পেরে ভারতে শেলিং এ পাঠিয়ে দিয়েছে। আ’লীগ সরকার বিএনপির এ নেতাকে নির্যাতন করে গুম করতে চেয়েছিল। অবিলম্বে আমাদের প্রিয় নেতাকে জনগণের মাঝে সুস্থ অবস্থায় ফিরে দিন, সেসাথে উন্নয়নের এ কাণ্ডারীকে নি:শর্ত মুক্তি দিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন