Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার

hillne

স্টাফ রিপোর্টার:
রাঙামাটির আবাসিক হোটেল থেকে আসমা (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের লেকসিটি হোটেল থেকে এ নারীর লাশ উদ্ধার করা হয়। এসময় তার সঙ্গী হাসান ও হোটেল ম্যানেজার পালিয়ে যায়। প্রাথমিকভাবে এঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শহরের লেকসিটি নামে আবাসিক হোটেল থেকে আসমা (৩৫) নামে যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু প্রায় ২৪ ঘণ্টা আগে হয়েছে। গত ১২ মে মঙ্গলবার রাঙামাটি এসে মো. হাসান ও আসমা হোটেল লেকসিটিতে উঠে। তাদের দুইজনের বাড়ি কুমিল্লার কোটবাড়ির গন্ধবাড়ি এলাকায়।

তিনদিন ধরে রাঙামাটি ঘুরে বেড়াই তারা। কিন্তু শুক্রবার সকাল থেকে তাদের বুকিং করা রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। অনেক ডাকাডাকির পর ভেতর থেকে কেউ দরজা না খোলাই হোটেল ম্যানেজার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে আসমার লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখে। এসময় তার  মুখে রক্ত ও ফেনা ছিল বলে জানায় পুলিশ।

রাঙামাটি জেলা সহকারি পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাঙামাটির আবাসিক হোটেল থেকে উদ্ধার করা নিহত আসমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার আসমা ও হাসান নামে দু’জন দম্পতি পরিচয় দিয়ে হোটেল লেকসিটিতে ওঠেন। এর আগে তারা প্রথমে কুমিল্লা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে রাঙামাটি আসে। তারা ভ্রমণকারী হিসেবে পরিচয় উল্লেখ কর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন