Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে

Las

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়াস্থ মুরাদ কোম্পানীর রাবার বাগান থেকে গত ১৩ সেপ্টেম্বর উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের মিশন পাড়ার মৃত ধীরেন্দ্র দের পুত্র দীলিপ কুমার ভৌমিক। তাঁর স্ত্রী ও তিন কন্যা সন্তান আছে।

গত ১২ সেপ্টেম্বর বাড়িতে রক্ষিত থাকা কিছু স্বর্ণলংকার বিক্রি করে অর্ধ লক্ষাধিক টাকা নিয়ে ভারতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা বলে বের হয়। পরদিন ঘুমধুমে দীলিপ কুমার ভৌমিকের গলাকাটা লাশ পাওয়া যায়। ঐ সময় তার পকেটে থাকা একটি ছবির মাধ্যমে তাঁকে সনাতনী ধর্মবলম্বী হিসেবে চিহ্নিত করা হয়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবদুল বাসেত সরকার জানান, গত মঙ্গলবার নিহত ব্যক্তির বড় কন্যা যোগাযোগ করে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে এসে লাশের ছবি দেখে তাঁর পিতার পরিচয় নিশ্চিত করেন। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তার এখনো উদঘাটন করা যায়নি।

ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে কিংবা নিহত ব্যক্তির হাতে থাকা নগদ টাকা হাতিয়ে নিতে অথবা ইয়াবা লেনদেন সংক্রান্ত মোটা অংকের অর্থের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন