Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে চোরাই কাঠ আটক

Bgb kat atok

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ও বাকঁখালীতে পৃথক অভিযান চালিয়ে চোরাই কাঠ আটক করেছে বিজিবি। বুধবার ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালুরঘাট ও বাকঁখালী থেকে এসব কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৮ হাজার ৬৬৪ টাকা।

বিজিবি সূত্র জানায়, বুধবার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি টহল দল হাবিলদার মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে কালুরঘাট নামক স্থান থেকে নদীতে ভাসমান অবস্থায় ৫৩.৬৪ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মুল্য ৩৯ হাজার ৩৬৯ টাকা।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি টহল দল হাবিলদার মোঃ সাইদুর রহমান এর নেতৃত্বে একই দিন বিকালে মহিষকুম নামক এলাকায় অভিযান চালিয়ে ৩৬.০৬ ঘনফুট অবৈধ কাঠ আটক করে। যার বাজার মূল্য ৩৯ হাজার ২৯৫ টাকা। আটকের পর এসব কাঠ তুলাতলী ও বাকঁখালী বনবিট অফিসে জমা দিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল হাসান মোরশেদ অভিযানের সত্যতা স্বীকার করে জানা, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধভাবে কাঠ পাচার ও পরিবহন রোধ এবং ঈদ পরবর্তীতে অবৈধভাবে চামড়া পাচার রোধ করতে বিজিবির অভিযান কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন