বান্দরবানে জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে চলছে

hartal20130525205809

জেলা প্রতিনিধি, বান্দরবান:
সারাদেশে জামাযাতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল বান্দবানেও চলছে। তবে বান্দরবানে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। অল্প সংখ্যক হালকা যান চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বন্ধ রয়েছে দোকান পাট।

এদিকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টির কারনে শহরের স্থবিরতা বিরাজ করছে। ব্যাংক ও অফিস আদালতে লোকজনের সংখ্যাও কম। বেলা বাড়ার সাথে সাথে শহরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে চলেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

তবে হরতালের শুরু থেকে এখন পর্যন্ত বান্দরবান জেলার কোথাও কোন মিছিল মিটিং ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন