লামা পৌরসভা নির্বাচনে অনানুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

লামা (বান্দরবান) প্রতিনিধি:

নির্বাচন কমিশনের বিধি-নিষেধের কারনে লামা পৌরসভা নির্বাচনের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মনোনয়ন পত্র যাচাই- বাছাই সম্পন্ন শেষে নির্বাচনী আচরণ বিধির কারনে এখনই তারা পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করতে না পারলেও থেমে নেই মেয়র, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা।

 আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিতব্য লামা পৌরসভার নির্বাচনে প্রতিদন্ধিতা করার জন্য দাখিলকৃত মনোনয়ন পত্র সমুহ যাছাই-বাছাই শেষে রিটার্ণিং অফিসার সকল প্রার্থীর মনোনয়ন এরি মধ্যে পত্র বৈধ ঘোষণা করেন। প্রার্থী হিসেবে বৈধতা লাভের পর থেকে অনানুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হলেও দলীয় প্রতীকে নির্বাচন করায় মেয়র প্রার্থীদের প্রতীক চুড়ান্ত হয়ে আছে। সে হিসেবে মেয়র প্রার্থীদের প্রচারনায় কোন অসুবিধে হচ্ছেনা। নির্বাচনী আচরণ বিধির কারনে নিজ দলের নেতা-কর্মী, সমর্থক এবং আত্মীয়-স্বজনের শোডাউন নিয়ে ভোটারদের কাছে না গেলেও প্রার্থী নিজেরাই কৌশলে এলাকার মুরুব্বী ও সাধারণ ভোটারদের কাছে গিয়ে দোয়া ও সমর্থন চাচ্ছেন। ভোঁর থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। গনসংযোগ করে বেড়াচ্ছেন। দলের নেতা-কর্মী এবং সমর্থকদের নিয়ে ঠিক করছেন নির্বাচনী কৌশল।

অপরদিকে, সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও থেমে নেই। নির্বাচনী প্রতীক চুড়ান্ত না হলেও নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ভোটারের কাছে গিয়ে দোয়া ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন। অনেকে অতীতে এলাকার জন্য কি অবদান রেখেছেন তা তুলে ধরছেন। প্রার্থীদের আত্মীয়-স্বজনও প্রচারণা চালাচ্ছেন কৌশলে। আনুষ্ঠানিকভাবে কোন সভা-সমাবেশ, কিংবা বৈঠক না হলেও থেমে নেই লামার পাহাড়ী জনপদে পৌর নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সাথে সাথে ভোটাররাও নতুন করে হিসেবে নিকাশ করতে শুরু করেছেন। আগামী পাঁচ বছরের জন্য  মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে কাদের নির্বাচিত করবেন?

উল্লেখ্য, লামা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আমির হোসেন এবং জাতীয় পার্টি   (জেপি) সমর্থিত প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে-১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন