পেকুয়ায় অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্প সমাপ্তি সভা
পেকুয়ায় এন জিও সংস্থা ইপসার উদ্যোগে ঘূর্ণিঝড় কোমেন ও বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জন্য জরুরী ভিত্তিতে পানি পায়:নিষ্কাশন ওস্বাস্থ্য বিধি উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্প সমাপ্তি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পেকুয়া উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশিদ খাঁনের সভাপতিত্বে ও প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ হারুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধূরী। এতে বিশেষ অতিথি ছিলেন ইপসার পরিচালক (সোশ্যাল প্রোগ্রাম) মাহাবুবুর রহমান, প্ল্যান ইন্টার ন্যাশনাল বাংলাদেশের কৃষিবিদ দোলাল মিয়া, মগনামা ইউপির চেয়ারম্যান শহিদুল মোস্তাফা, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান এইচ এম বদিউর রহমান, একলাবের উপজেলা ম্যানেজার জাহিদুল আলম, ব্র্যাক ওয়াশের উপজেলা ম্যানেজার এমাম উদ্দিন, কারিতাসের রিয়াজ উদ্দিন তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উজানটিয়া ইউপির সচিব মহসিন, পেকুয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এম.জুবাইদ, ই্পসার আজিজুল ইসলাম, মোজাফ্ফর আহমদসহ বিভিন্ন এনজিও এবং স্বাস্থ্য কর্মীগণ। এতে উম্মোক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বারবাকিয়া ইউনিয়নের স্বাস্থ্য কর্মী দেলোয়ার হোসেন। সভায় সম্প্রতি পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড় কোমেন ও বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য জরুরী ভিত্তিতে পানি পায়:নিষ্কাশন ওস্বাস্থ্য বিধি উন্নয়ন প্রকল্প চালু করে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার জন্য এনজিও সংস্থা ইপসা কে ধন্যবাদ জানান। ক্ষতিগ্রস্থ পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইপসার পক্ষ থেকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনসহ নানা উপকরণ বিতরণ করা হয়।



















