Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামগড়ে বিজিবি কর্তৃক পালসার মোটরসাইকেল আটক

1453040479

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির রামগড় ১৬ বর্ডার গার্ড ব্যাটলিয়নের রামগড় বাজার বিওপি ক্যাম্পের  সদস্যরা রোববার ভোর রাতে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা একটি ১৬০সিসি টিভিএস ব্র্রান্ডের ভারতীয় মোটর সাইকেল জব্দ করেছে। যার বাজার মূল্য আনুমানিক ২লাখ ৫০হাজার টাকা বলে জানা গেছে।

বিজিবি সুত্র জানায়, রোববার ভোর ৪টায় রামগড় পৌর এলাকার সীমন্তবর্তী বাজার ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. সেতাউর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

উল্লেখ্য, চলতি মাসে রামগড় বাজার এলাকার আশপাশে বিজিবি বিভিন্ন সময় ৫টি অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদ, ১১টি ডিস এন্টেনা, ১০০কেজি মাছ ও মোটর সাইকেলসহ প্রায় ৪লাখ টাকার মালামাল জব্দ করে। সুবেদার মো. আবদুল গনি জানান, এসব মালামাল রামগড় কাস্টমস-এ জমা দেওয়া হয়। এ বিষয়ে থানায় ৬টি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন