পৌর জামায়াতের উদ্যাগে রাঙামাটিতে ঈদ পুর্ণমিলনী
আলমগীর মানিক, রাঙামাটি:
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ মহাজোট সরকার আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে ৯০ ভাগ মানুষের দাবী কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তথাকথিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের নামে একের পর এক জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে ফাঁসির আদেশ ঘোষণা করছে। রাঙামাটিতে পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার সন্ধ্যায় ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নুরুল আমীন ছিদ্দিকি, জেলা সেক্রটারী প্রফেসর হাশেমুল হক খোন্দকার, জেলা এসি: সেক্রেটারী নুরুল আমীন পাটোয়ারী, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য আবু বক্কর মোল্লা, সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, পরিচালনা করেন পৌর এসি: সেক্রেটারী এডভোকেট হারুন অর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা, বর্তমান খুনি, জালেম, লুটেরা সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন, লুটপাট থেকে দেশের মানুষ মুক্তি চায়। দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা মানুষের ওপর আক্রমণ করে মানুষকে হত্যা ও গুম করছে। বর্তমান সরকারের জুলুম অত্যাচার নির্যাতন থেকে মুক্তির জন্যই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের অভিলম্বে মুক্তিদানের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশের আপমর জনসাধারণ ক্ষেপে উঠলে বর্তমান সরকারের ষড়যন্ত্রকারি কেউই রক্ষা পাবেন না।



















