Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বৃহস্পতিবার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ববববব

স্টাফ রিপোর্টার:
পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ খুন, অপহরণ, গুম, চাঁদাবাজী ও সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে রাঙামাটিতে সচেতন নাগরিকের বিক্ষোভ মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হবে  বৃহষ্পতিবার।

অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোল এ স্লোগানকে সামনে রেখে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ও সচেতন নাগরিকের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে।

বুধবার রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতবব্বর জানান, পার্বত্যাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীরা তাদের অধিপত্য তৈরি করেছে। যার কারণে পাহারের মানুষ এখন নিরাপত্তাহীন।

তিনি বলেন, সশন্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের ভয়ে ইউনিয়র পরিষদের নির্বাচনে পর্যন্ত অংশ গ্রহণ করছেনা। তাই অবৈধ অস্ত্রধারী ও খুন, অপহরণ, গুম, চাঁদাবাজীসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

জেলা আওয়ামীলীগের উদ্যোগে তবে সচেতন নাগরিক সমাজ এই কর্মসূচী পালন করবেন। রাঙামাটির জেলা ও উপজেলা সকল স্তুরের ও পেশার সাধারণ মানুষ এই কর্মসূচীতে অংশগ্রহন করবেন বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন